nagorik
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফি'র মৃত্যুতে নাহিদ ইসলামের শোক

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম তার ভেরিফাই ফেসবুক একাউন্টে লিখেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর রেখে যাওয়া দুই শিশু সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।

রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২–১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। ক্যাম্পাসে সংঘটিত ফ্যাসিবাদবিরোধী ও আগ্রাসনবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তাঁর সক্রিয় ও অগ্রণী অংশগ্রহণ তাঁর সংগ্রামী চরিত্রের উজ্জ্বল সাক্ষ্য বহন করে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের পরপরই তিনি এতে যোগ দেন এবং নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

একজন নিবেদিতপ্রাণ, আদর্শিক সহযোদ্ধার এভাবে অকাল প্রয়াণ আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংসদে বিল পাস

1

বিএনপির হিপোক্রেসি: দুই জমজের এককে স্বীকৃতি, অন্যকে অস্বীকার

2

সুখবর, সুখবর, সুখবর—নীলফামারীতে প্রতি শুক্রবার মিলবে বিশেষায়

3

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

4

গুরু যখন লঘুর ভূমিকায়: শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ন

5

সৈয়দপুরে অন্ধকারে আলোর ঝলকানি হয়ে এলো এনসিপি'র ৩১ সদস্যের ও

6

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

7

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মান

8

যৌথ সংসদীয় কমিটি গঠনের ঘোষণা: প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্র

9

কীর্তির স্বীকৃতি মৃত্যুঞ্জয়ী মাহেরীন চৌধুরীর: স্ত্রীর হয়ে রা

10

কুমিল্লায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারীতে শিক্ষক

11

নীলফামারী প্রেসক্লাবের আজ নির্বাচন হয়েছে, সেই জয়ী নবনির্বাচি

12

নীলফামারী সদরে এনসিপির চমক: প্রার্থী হচ্ছেন আলোচিত মানবিক চি

13

ডিমলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নেতৃত্বে অসামান্য অবদান

14

যুব শক্তির ( এনসিপি) কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনো

15

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

16

বাসদ থেকে এনসিপি: এক পদবিহীন কর্মীর রাজনৈতিক সংগ্রামের গল্প

17

নীলফামারীতে এনসিপি'র প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার ঘোষণা: আস

18

নীলফামারীর ছাত্রনেতা ও যুব শক্তির জেলা আহ্বায়ক মেহেদী হাসান

19

বেতন বাড়ানোর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

20