nagorik
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীতে এনসিপি'র প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার ঘোষণা: আসছে নতুন চমক

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
নীলফামারী জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে বড় ধরনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার প্রতিটি স্তরে যোগ্য ও জনবান্ধব তরুণ নেতৃত্বের প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার সদস্য সচিব ডাঃ মোঃ কামরুল ইসলাম দর্পণ। 

সংবাদমাধ্যমে ডাঃ মোঃ কামরুল ইসলাম দর্পণ বলেন, "আমরা নীলফামারীর প্রতিটি আসনে এবং স্থানীয় সরকারের প্রতিটি স্তরে এনসিপি’র পক্ষ থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণ মানুষের অধিকার আদায় এবং এলাকার সুষম উন্নয়নের লক্ষ্যেই আমাদের এই পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, নীলফামারীর রাজনীতিতে এনসিপি একটি বলিষ্ঠ অবস্থান তৈরি করতে সক্ষম হবে।"

তিনি আরও ইঙ্গিত দেন যে, আগামী দিনে দলটির পক্ষ থেকে বড় ধরনের রাজনৈতিক চমক আসতে যাচ্ছে। নতুন এবং স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রার্থীরা এই প্রক্রিয়ায় প্রাধান্য পাবেন বলে তিনি জানান। 

তিনি স্থানীয় নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "মানুষ এখন পরিবর্তন চায়। আমরা সেই পরিবর্তনের অংশ হতে চাই। নীলফামারীর প্রতিটি ঘরে এনসিপি’র আদর্শ পৌঁছে দিতে আমাদের কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন।"

দলটির এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এনসিপি'র 'নতুন চমক' নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং পরবর্তী কর্মসূচি বিস্তারিতভাবে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার লুটপাটের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

1

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

2

কনস্টেবল পদে কোন জেলায় কতজন নিয়োগ

3

যুব শক্তির ( এনসিপি) কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনো

4

আমি সাংবাদিক না’ সংসারের দুঃখ কষ্ট ভুলতে ভিডিও করি!

5

নীলফামারীতে এনসিপি'র প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার ঘোষণা: আস

6

দলীয় প্রতীকে হচ্ছে না পৌরসভা নির্বাচন, সংসদে বিল

7

সৈয়দপুরে অন্ধকারে আলোর ঝলকানি হয়ে এলো এনসিপি'র ৩১ সদস্যের ও

8

গুরু যখন লঘুর ভূমিকায়: শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ন

9

দেশের মুখ উজ্জ্বল করলেন বিজ্ঞানী ড. জামিনুর রহমান

10

নীলফামারীর ছাত্রনেতা ও যুব শক্তির জেলা আহ্বায়ক মেহেদী হাসান

11

বাসদ থেকে এনসিপি: এক পদবিহীন কর্মীর রাজনৈতিক সংগ্রামের গল্প

12

বিএনপির হিপোক্রেসি: দুই জমজের এককে স্বীকৃতি, অন্যকে অস্বীকার

13

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

14

জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটি গঠন

15

ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ: ‘বিএনপির সঙ্গে পথচলা আর সম্ভব নয

16

সুখবর, সুখবর, সুখবর—নীলফামারীতে প্রতি শুক্রবার মিলবে বিশেষায়

17

যৌথ সংসদীয় কমিটি গঠনের ঘোষণা: প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্র

18

নীলফামারী সদরে এনসিপির চমক: প্রার্থী হচ্ছেন আলোচিত মানবিক চি

19

নীলফামারী প্রেসক্লাবের আজ নির্বাচন হয়েছে, সেই জয়ী নবনির্বাচি

20