nagorik
প্রকাশ : Apr 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিমলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নেতৃত্বে অসামান্য অবদান: ছাত্র শক্তির বিশেষ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, ডিমলা | ১৬ এপ্রিল, ২০২৬
নীলফামারীর ডিমলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নিরপেক্ষ ও দায়িত্বশীল প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে জনসেবা নিশ্চিত করায় বিশেষ সম্মাননা প্রদান করেছে জাতীয় ছাত্র শক্তি ডিমলা উপজেলার শাখার নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ডিমলা উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) কে সম্মাননা  স্বীকৃতি স্মারক তুলে দেন জাতীয় ছাত্র শক্তি ডিমলা উপজেলার নেতৃবৃন্দ। 
উপজেলা ছাত্র শক্তির ছাত্র নেতারা বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ডিমলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা ছিল আপসহীন। বিশেষ করে সামাজিক অস্থিরতা রোধ, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে প্রশাসনিক যে দৃঢ়তা লক্ষ্য করা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। কোনো প্রকার রাজনৈতিক চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করায় ছাত্র সমাজ এই উদ্যোগ গ্রহণ করেছে।

ছাত্র শক্তি ডিমলা উপজেলার আহ্বায়ক তুষার ইমরান   জানান: আমরা লক্ষ্য করেছি যে, বর্তমান প্রশাসনিক নেতৃত্বে ডিমলা উপজেলার সাধারণ মানুষ হয়রানিমুক্ত সেবা পাচ্ছে। বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজের কল্যাণে প্রশাসনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের মুগ্ধ করেছে। এই সম্মাননা কেবল একটি স্মারক নয়, বরং ভালো কাজের প্রতি সাধারণ জনগণের কৃতজ্ঞতার প্রতিফলন।"
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র শক্তির ডিমলা উপজেলার আহ্বায়ক তুষার ইমরান, সদস্য সচিব মো: ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: সাজ্জাদ হোসেন সৌম, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ কাওছার ইভান, সিনিয়র যুগ্ম আহবায়ক মিরাজ হোসেন  ও সিনিয়ার যুগ্ম সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুন্না প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ইউনিয়ন বিএনপির কার্যা

1

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফি'র মৃত্যুতে নাহিদ ইসলামের শ

2

দেশের মুখ উজ্জ্বল করলেন বিজ্ঞানী ড. জামিনুর রহমান

3

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মান

4

বাসদ থেকে এনসিপি: এক পদবিহীন কর্মীর রাজনৈতিক সংগ্রামের গল্প

5

যুব শক্তির ( এনসিপি) কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনো

6

আমি সাংবাদিক না’ সংসারের দুঃখ কষ্ট ভুলতে ভিডিও করি!

7

ফ্যাসিবাদবিরোধী লড়াকু সৈনিক এনসিপি'র নেত্রী রাফি আর নেই

8

নীলফামারীর ছাত্রনেতা ও যুব শক্তির জেলা আহ্বায়ক মেহেদী হাসান

9

ডিমলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নেতৃত্বে অসামান্য অবদান

10

বিএনপির হিপোক্রেসি: দুই জমজের এককে স্বীকৃতি, অন্যকে অস্বীকার

11

হাসিনার লুটপাটের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

12

গুরু যখন লঘুর ভূমিকায়: শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ন

13

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

14

জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটি গঠন

15

যৌথ সংসদীয় কমিটি গঠনের ঘোষণা: প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্র

16

কীর্তির স্বীকৃতি মৃত্যুঞ্জয়ী মাহেরীন চৌধুরীর: স্ত্রীর হয়ে রা

17

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

18

নীলফামারী সদরে এনসিপির চমক: প্রার্থী হচ্ছেন আলোচিত মানবিক চি

19

কুমিল্লায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারীতে শিক্ষক

20