nagorik
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার দায়ে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।
আজ বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। রায়ে এ মামলার মোট ২৮ জন আসামির মধ্যে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। নিরস্ত্র সাঈদের বুক পেতে দাঁড়িয়ে থাকার এবং পুলিশের গুলিবর্ষণের ভিডিওটি সে সময় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। আবু সাঈদ শহীদ হওয়ার ঘটনাটি কোটা সংস্কার আন্দোলনকে পরে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যায়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী লড়াকু সৈনিক এনসিপি'র নেত্রী রাফি আর নেই

1

যুব শক্তির ( এনসিপি) কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনো

2

বাসদ থেকে এনসিপি: এক পদবিহীন কর্মীর রাজনৈতিক সংগ্রামের গল্প

3

বেতন বাড়ানোর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

4

ডিমলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নেতৃত্বে অসামান্য অবদান

5

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

6

হাসিনার লুটপাটের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

7

দলীয় প্রতীকে হচ্ছে না পৌরসভা নির্বাচন, সংসদে বিল

8

বিএনপির হিপোক্রেসি: দুই জমজের এককে স্বীকৃতি, অন্যকে অস্বীকার

9

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

10

গুরু যখন লঘুর ভূমিকায়: শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ন

11

কনস্টেবল পদে কোন জেলায় কতজন নিয়োগ

12

নীলফামারীর ছাত্রনেতা ও যুব শক্তির জেলা আহ্বায়ক মেহেদী হাসান

13

নীলফামারী প্রেসক্লাবের আজ নির্বাচন হয়েছে, সেই জয়ী নবনির্বাচি

14

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তলন বন্ধ করার জন্য যৌথ অভিযান

15

কুমিল্লায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারীতে শিক্ষক

16

নীলফামারীতে এনসিপি'র প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার ঘোষণা: আস

17

মালদ্বীপে ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

18

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মান

19

ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ইউনিয়ন বিএনপির কার্যা

20