nagorik
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেতন বাড়ানোর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

প্রথম দিন সঙ্গে দুই পরিচালককে নিয়ে এলেও আজ তিনি একাই সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনের শুরুতেই জানিয়ে দেওয়া হয় বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোই শুধু জানাবেন সভাপতি, প্রশ্নের উত্তর দেবেন না। কমিটির প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছিল বোর্ডের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তানজিল চৌধুরী। তবে ব্যস্ততার কারণে এক দিনের মাথায় ওই দায়িত্ব থেকে সরে গেছেন তিনি।
আজকের সভায় বেতনের আওতাভুক্ত জাতীয় দলের বাইরের পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি–ও।
ঘরোয়া টি–টুয়েন্টি ও এক দিনের ম্যাচের জন্য এত দিন পাঁচ হাজার টাকা করে পেতেন নারী ক্রিকেটাররা। সেটি বেড়ে এখন টি–টুয়েন্টিতে ১০ ও এক দিনের ম্যাচে ১৫ হাজার টাকা করা হয়েছে। চার দিনের ম্যাচ ফি ৮ হাজার থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। ঘরোয়া চুক্তিতে থাকা ৩৫ নারী ক্রিকেটারের বেতনও ৩০ থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

 বুধবার বোর্ডসভায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। ছেলেদের ক্রিকেটে তিন ক্যাটাগরি মিলিয়ে বিসিবির এই চুক্তিতে আছেন ৯৫ জন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ থেকে বাড়িয়ে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে বাড়িয়ে ৫০ হাজার ও ‘সি’ ক্যাটাগরিতে ২৫ থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। জাতীয় লিগের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

আমিনুল ইসলামের নেতৃত্বে থাকা পরিচালনা পর্ষদকে ‘অবৈধ’ দাবি করে প্রিমিয়ার লিগ খেলতে রাজি ছিল না ঢাকার ক্লাবগুলোর একটি অংশ। এখন লিগ শুরুর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তামিম। দ্রুতই সব ক্লাবের সঙ্গে বসবে বোর্ড।
এদিকে জ্বালানিসংকটের কারণে বিদ্যুৎ ব্যবহারে সরকারি পরামর্শ মেনে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নির্দিষ্টভাবে এখনো সময় না জানালেও ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টা ও টি–টুয়েন্টি ম্যাচগুলো বেলা ২টা থেকে শুরু হতে পারে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের থেকে কোনো প্রশ্ন নেননি বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের থেকে কোনো প্রশ্ন নেননি বিসিবি সভাপতি।  সভায় বণ্টন করা হয়েছে স্ট্যান্ডিং কমিটির দায়িত্বও। সভাপতি তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব নিয়েছেন। এ ছাড়া রফিকুল ইসলাম গ্রাউন্ডস, ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল, তানজিল চৌধুরী বয়সভিত্তিক ক্রিকেট, মির্জা সালমান ইস্পাহানি মার্কেটিং ও ডিসিপ্লিন, রুশনা ইমাম নারী–মেডিক্যাল ও অভিযোগ কমিটি, ইসরাফিল খসরু ফাইন্যান্স ও ওয়েলফেয়ার, সাঈদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ, আতহার আলী লজিস্টিকস, মির্জা ইয়াসির আব্বাস আম্পায়ার্স এবং মিনহাজুল আবেদীন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় প্রতীকে হচ্ছে না পৌরসভা নির্বাচন, সংসদে বিল

1

জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটি গঠন

2

বেতন বাড়ানোর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল

3

হাসিনার লুটপাটের পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব

4

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মান

5

তিস্তা মহাপরিকল্পনা:কতকাল অপেক্ষায় থাকবে উত্তরাঞ্চল?

6

সুখবর, সুখবর, সুখবর—নীলফামারীতে প্রতি শুক্রবার মিলবে বিশেষায়

7

ডিমলায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নেতৃত্বে অসামান্য অবদান

8

সৈয়দপুরে অন্ধকারে আলোর ঝলকানি হয়ে এলো এনসিপি'র ৩১ সদস্যের ও

9

নীলফামারীর ছাত্রনেতা ও যুব শক্তির জেলা আহ্বায়ক মেহেদী হাসান

10

এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা রাফি'র মৃত্যুতে নাহিদ ইসলামের শ

11

বাসদ থেকে এনসিপি: এক পদবিহীন কর্মীর রাজনৈতিক সংগ্রামের গল্প

12

কীর্তির স্বীকৃতি মৃত্যুঞ্জয়ী মাহেরীন চৌধুরীর: স্ত্রীর হয়ে রা

13

আমি সাংবাদিক না’ সংসারের দুঃখ কষ্ট ভুলতে ভিডিও করি!

14

নীলফামারী সদরে এনসিপির চমক: প্রার্থী হচ্ছেন আলোচিত মানবিক চি

15

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

16

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংসদে বিল পাস

17

কুমিল্লায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারীতে শিক্ষক

18

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

19

নীলফামারীতে এনসিপি'র প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার ঘোষণা: আস

20